মুরাদনগর উপজেলা নির্বাচনে নতুন মুখ চায় তৃণমূল আওয়ামীলীগ


প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা): 
 পুরনো প্রার্থীদের পরিবর্তে নতুন প্রার্থী চায় মুরাদনগর আওয়ামী লীগের তৃণমূল। উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ধারাবাহিক বৈঠকে তৃণমূলের নেতা-কর্মীরা  দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন। এই দাবির সঙ্গে একমত পোষণ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনাও আগামী উপজেলা নির্বাচনগুলোতে সংশ্লিষ্ট সব এলাকার সংসদীয় আসনের অধীনে উপজেলা নির্বাচনে কিন ইমেজের নতুন মুখ আনার আশ্বাস দিয়েছেন বলে দলের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন। ৪, ৮ ও ১১ ফেব্রুয়ারী ২১ জেলার তৃণমূল নেতার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ ২১ জেলায় ১১১টি সংসদীয় আসন রয়েছে। তৃণমূলের ওই বৈঠক থেকে উঠে আসছে কুমিল্লাসহ সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক বিপর্যয়ের চিত্র। দলীয় সভানেত্রীর সামনেই পর¯পর বাহাসে লিপ্ত হয়েছেন একাধিক জেলার নেতারা। দলীয় সভানেত্রীর কাছে তৃণমূল নেতারা সে সময় অভিযোগ করেন, ত্যাগী নেতা-কর্মীদের সঙ্গে এমপি-মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানদের যোজন যোজন দূরত্বের সৃষ্টি হয়েছে। টিআর-কাবিখা এমপি ও উপজেলা চেয়ারম্যানরাই খেয়ে ফেলেন। দলের নেতা-কর্মীদের কোনো খোঁজখবর রাখেন না এমপি-মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানরা। আওয়ামীলীগের দোহাই দিয়ে নির্বাচন করলেও এলাকায় গিয়ে নিরপে সাজেন। এবার আর বিতর্কিত পুরানোদের মনোনয়ন দিলে পাস করানো যাবে না। এসব প্রার্থী পরিবর্তন করলে আবারও উপজেলা নির্বাচনে সব কটি আসনে সবকটি পদে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।
 
দলীয় সূত্রমতে, তৃণমূল নেতাদের ওই মতামত মূল্যায়নের জন্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার নিরলসভাবে কাজ করছেন। তিনি এরই মধ্যে তৃণমূলের মূল্যায়ন ও জরিপ নিয়ে দলীয় সভানেত্রীর সঙ্গেও কথা বলেছেন। এর আগেও তিনটি পৃথক জরিপ ও বর্তমান তৃণমূল নেতাদের মূল্যায়ন মিলিয়ে দেখে এই আসনে কমপে পূরানো কেউই  মনোনয়ন না পাওয়ার সম্ভাবনাই বেশি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, নানাভাবে বিতর্কিত হয়ে পড়া বেশ কিছু প্রার্থী এবার উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। কোনো বিতর্কিত ব্যক্তিকে দলীয় টিকিট দেওয়া হবে না। প্রার্থী নিয়ে যেন কোনো ধরনের ঝামেলা না হয় সে জন্য আগে থেকেই প্রার্থী বাছাইয়ে বিভিন্ন কৌশল গ্রহন করা হচ্ছে।
মনোনয়ন দেওয়ার আগে শুধু জেলা নেতাদের নয়; ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের মতামতও নিতে হবে। তাদের এ বক্তব্য সমর্থন করেন জেলা ও উপজেলার অন্য নেতারাও। মুরাদনগর উপজেলার  চেয়ারম্যান হারুন আল রশিদের সমালোচনা করে মুরাদনগর উপজেলার একাধিক নেতা বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নেতা-কর্মীদের খোঁজ খবর নেন না। অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে চলেন। আগামীতে তাকে মনোনয়ন দিলে দলের নেতা-কর্মীরাই কাজ করবেন না। এতেই স্পষ্ট; ভোটাররা চায় নতুন মুখ।
 উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম রুহুল আমীন সরকার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও কাজী আবুল খায়ের।
 ৫ মার্চ মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে তিনজন চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্রসহ চার জনের মনোনয়নপত্রই অবৈধ বলে ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই নির্বাচনী মাঠ দাঁপড়িয়ে বেড়াচ্ছেন মহাজোটের একক সমর্থন প্রত্যাশী সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। ইতোমধ্যে তিনি উপজেলার ২২ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার প্রায় প্রতিটি গ্রামে গণসংযোগসহ উঠান বৈঠন স¤পন্ন করেছেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুন উদিয়মান সমাজসেবক সৈয়দ আবদুল কাইয়ুমের গ্রহনযোগ্যতাও রয়েছে লনীয়। সাধারন ভোটাররাও নতুন মুখ হিসেবে কাইয়ুমকেই সমর্থন দিয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহম্মেদ ফয়সাল, ভিপি জাকির হোসেন ও আতিকুর রহমান হেলাল মাঠ চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম। উপজেলার সাধারন ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, বিগত দিনে  উপজেলার একটি বিশেষ ইউনিয়ন ছাড়া উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় এবার তারা পরিবর্তনের পে রায় দেয়ার নিতীগত সিদ্ধান্ত নিয়েছেন।
Related Labels: ,

No comments for: " মুরাদনগর উপজেলা নির্বাচনে নতুন মুখ চায় তৃণমূল আওয়ামীলীগ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest