মুরাদনগর উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ





তাপস চন্দ্র সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
কুমিল্লা মুরাদনগর উপজেলা উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম প্রতীক বরাদ্দ করেন।
আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু পেয়েছেন (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম (টিয়া) ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা লীগের সভানেত্রী এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা (হাঁস) আওয়ামীলীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোস্তাক আহম্মেদ মাসুদ মোটর সাইকেল) ও কেন্দ্রীয় যুবলীগের উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন ( দোয়াত কলম)। বিদ্রোহী ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন (তালা)। এ ছাড়া ১৯ দল সমর্থিত একক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার (কাঁপ পিরিচ), ভাইস চেয়ারম্যান জামায়েতের ইউসুফ হাকিম সোহেল (মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান (উপজেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী) সদ্য বিএনপিতে যোগদানকারী তাহমিনা বেগম (প্রজাঁপতি)। ১৯ দলের চার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপি অষ্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জজ মিয়া (টুপি), উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউপির চেয়ারম্যান মো: মহিউদ্দীন অঞ্জন ঘোড়া), আল মামুন ( আনারস) ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিনহাজুল হক (টেলিফোন)। বিদ্রোহী ভাইস চেয়ারম্যান এনামুল আলম (উড়ো জাঁহাজ), খলিলুর রহমান (চশমা), মোহাম্মদ আলম (জাহাজ) ও মোরশেদ খান ( টিউবওয়েল)। একই দলের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুলেখা খাতুন (কলস) প্রতীক পেয়েছেন।


Related Labels: ,

No comments for: "মুরাদনগর উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest