সাভারে বাস-ট্রাক ত্রিমুখি সংঘর্ষে আহত ৪০

সাভারে যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।  আহতদেরকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিল্পাঞ্চল আশুলিয়া থেকে শ্রমিকবাহী একটি বাস সাভার হেমায়েতপুর আমান সোয়েটার কারখানায় যাওয়ার পথে সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় পৌছালে পার্কিং করা অপর একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়।  একই সময় পিছনে থাকা একটি ট্রাক শ্রমিকবাহী বাসকে ধাক্কা দিলে উভয় বাসের ৪০ যাত্রী আহত হয়। এঘটনায় স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।  এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি আটক করে থানায় আনা হচ্ছে বলেও জানান তিনি
Related Labels: , ,

No comments for: " সাভারে বাস-ট্রাক ত্রিমুখি সংঘর্ষে আহত ৪০"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest