কিপিং গ্লাভস হাতে নিলেন মুশফিক

আশা করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কিপিং গ্লাভস হাতে তুলে নিতে পারবেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। প্রথম প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কিপিং করেছিলেন আনামুল হক বিজয়।  শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঠিকই উইকেটের পেছনে দাঁড়িয়ে গেলেন মুশফিক।  মুশফিক গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় কিপিং করতে গিয়ে হাতে ব্যাথা পান মুশফিক। এরপর বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি এবং সাতটি একদিনের ম্যাচ খেলেছে।
কিন্তু সেগুলোর একটিতেও কিপিং করতে পারেননি মুশফিক। অবশেষে এশিয়া কাপ শেষে তিনদিন কিপিং অনুশীলন করেন তিনি।  শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে ১৭৯ রান করে। ব্যাট হাতে সাকিবকে সাথে নিয়ে মুশফিকুর রহিম চতুর্থ উইকেট ৫৯ বলে ১১৬ রান জমা করেন। মুশফিক ৩০ বলে ৫৯ এবং সাকিব ৩২ বলে ৫৮ রান করেন। এরপর কিপিং করেও সফল হলেন মুশফিক। দুটি স্ট্যাম্পিংসহ উইকেটের পেছনে দাঁড়িয়ে একটি ক্যাচও লুফে নেন তিনি।
Related Labels: , ,

No comments for: "কিপিং গ্লাভস হাতে নিলেন মুশফিক "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest