আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্’র উদ্বোধন অনুষ্ঠানে এমপি বাহার


স্টাফ রির্পোটার 
পাকিস্তান আমলে ২৩ বছরে এদেশের একজন খেলোয়াড়কেও জাতীয় দলে স্থান দেওয়া হয়নি । স্বাধীনতার সুবাদে সরকারি পৃষ্ঠপোষকতার ফলে আমাদের সন্তানরা আজ বিশ্বজুড়ে ক্রীড়া সহ বিভিন্ন েেত্র কৃতিত্বের স্বার রেখে চলেছে। বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের এদেশের সন্তান। রবিবার বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে।ক্রমেই বিশ্বজুড়ে এদেশের সুনাম ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় বিশ্ব দরবারে শেখ হাসিনার সরকারের উজ্জ্বল ভাবমূর্তি ও ক্রীড়া সাফল্যের বিরাট অর্জন ও স্বীকৃতি বহন করছে। এতে করে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চাওয়া যড়যন্ত্রকারিরা ব্যার্থ হয়েছেন। অপপ্রচার চালিয়ে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়নি।   
গতকাল শনিবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিাবোর্ড  আয়োজিত আন্তঃ কলেজ এ্যাথলেটিকস’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন ।
 ‘সুস্থ দেহে সুন্দর মন ’ এ শ্লোগানকে ধারণ করে গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিাবোর্ডের ৪২ তম আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা শিাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কায়সার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক ,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইউসুফ জামিল বাবু। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,কুমিল্লা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান,উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ,উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ জাহিদুল হক ,বোর্ড কর্মচারী সমিতির সভাপতি আঃ খালেক,সেক্রেটারী আলহাজ্ব মকবুল আহাম্মেদ প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা প্রেস কাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু,শিাবোর্ড মডেল কলেজের শিক পরিষদের সম্পাদক প্রভাষক মায়মুন শরীফ র‌্যাইয়ান। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন বোর্ডের উপ-সচিব(একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নূর মোহাম্মদ ।  
সভাপতির বক্তব্যে শিাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কায়সার আহমেদ বলেন, ক্রীড়া মানুষকে নির্মল আনন্দ দেয়। সুস্থ ও সুন্দর থাকার প্রেরণা জোগায়। শিার্থীদের শ্রেনি কার্যক্রমের পাশাপাশি ক্রীড়ামুখি করতে সচেষ্ট হতে হবে।  
জানা যায়, ছাত্র ও ছাত্রীদের পৃথক চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বোর্ডের আওতাধীন ৬ জেলার ময়নামতি ও সুধারাম অঞ্চলের ২৩ টি কলেজর ৯৮ জন প্রতিযোগী অংশ নেয় । এতে দলগত (ছাত্র) চ্যাম্পিয়ন হয় নোয়াখালি সরকারি কলেজ এবং রানারআপ হয় সোনাপুর ডিগ্রী কলেজ। দলগত (ছাত্রী) চ্যাম্পিয়ন হয় সোনাপুর ডিগ্রী কলেজ এবং রানারআপ হয় তিন্নি আনোয়ার মহিলা কলেজ। চেয়ারম্যান পদক (ছাত্র) পেয়েছে নোয়াখালি সরকারি কলেজের  শিার্থী সুলতান সানজিদ এবং চেয়ারম্যান পদক (ছাত্রী) সোনাপুর ডিগ্রী কলেজের শিার্থী শিউলি আকতার ।  

Related Labels:

No comments for: "আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্’র উদ্বোধন অনুষ্ঠানে এমপি বাহার "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest