প্রেস বিজ্ঞপ্তি।।
গত সোমবার রাতে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে সাধারণ সভা, ঐতিহ্যবাহী মেজবান ও বার্ষিক ম্যাগাজিন কর্ণফুলি প্রকাশনা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফের আমীর আলী চৌধুরী, চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা ডা. এম এস আলম, কুবি ছাত্র উপদেষ্টা ড. মু. আহসান উল্লাহ, সমাজসেবা কুমিল্লার উপ-পরিচালক মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাহিত্য ও প্রকাশানা সম্পাদক অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক টুন্টু কুমার চক্রবর্তী, ঐতিহ্যবাহী মেজবান আহবায়ক এম এ জলিল। এ সময় উপস্থিত ছিলেন ডা. সিরাজুল হক, ডা. কে এম মান্নান, ডা. জাহিদুল হক, প্রদীপ কুমার দাস, স্বপন কুমার গুহ, আবু জাফর মোঃ সালেহ, এড. তাসলিমা বেগম, আবদুল হাই মাসুদ, কাজী মাহবুবুর রহমান, বাবর মুনাফ, রাজেশ বড়–য়া, রেজাউল করিম সেলিম প্রমুখ। আনুষ্ঠানিক ভাবে সাহিত্য ও প্রকাশানা সম্পাদক অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ সম্পাদিত চট্টগ্রাম সমিতির বার্ষিক প্রকাশনা কর্ণফুলির মোড়ক উন্মোচন করা হয়। ঐতিহ্যবাহী মেজবান ও চাটগাইয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির কর্মকর্তা, সাধারণ সদস্য, কুমিল্লায় অবস্থানরত চট্টগ্রামবাসী, কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন


No comments for: "কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সভা ও ঐতিহ্যবাহী মেজবান সম্পন্ন"
Leave a Reply