বিএনপি গর্জনসর্বস্ব দল : যোগাযোগমন্ত্রী


সাভার (ঢাকা) : নির্বাচনে বিএনপির বিজয়ী হওয়ার রেকর্ড থাকলেও আন্দোলনের ব্যাপারে তারা গর্জনসর্বস্ব দল বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 
শুক্রবার সকাল ১০টার দিকে সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর উপর নির্মিত সেতুর উন্নয়ন কাজ পরিদর্শনে তিনি এ কথা বলেন।  বিএনপির আন্দোলনের হুংকার, তর্জন ও গর্জন গত পাঁচ বছর ধরে শুনে আসছি জানিয়ে মন্ত্রী বলেন, সাতটি সিটি কর্পোরেশনে বিজয়ী হওয়ার পর যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, তারা আবারো উপজেলা নির্বাচনের পর আন্দোলন গড়ে তুলতে পারবে কীভাবে।  উপজেলা নির্বাচনের পর বিএনপি আন্দোলনের যে ডাক দিয়েছে তা দূরাশারই নামান্তর। তারা আন্দোলনের উত্তাল ডাক দিয়ে, জোয়ার তো দূরে থাক, সামান্য একটু ঢেউও তুলতে পারে না। এ ছাড়া বিএনপি আন্দোলনের নামে যত গর্জায় তত বর্ষায় না বলেও তিনি মন্তব্য করেন।    নিরপেক্ষ নির্বাচনের ভূমিকা  নিয়ে প্রশ্ন তোলা বিএনপির অভ্যাসে পরিনত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যে সব নির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন সে সব নির্বাচনেও তারা অভিযোগ তুলে ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের ফলে তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছে।  গাজীপুর ও চট্রগাম সিটি কর্পোরেশন নির্বাচনেও একই অভিযোগ তুলে বিজয়ী হয়েছেন তারা।  নিরপেক্ষ নির্বাচন না হলে তারা কখনও বিজয়ী হতে পারতেন না বলেও মন্তব্য করেন মন্ত্রী।  এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান।  ১২ কোটি টাকা ব্যয়ে এ সেতুর কাজ আগামী ডিসেম্বরে সমাপ্ত হবে বলে জানান মন্ত্রী।
Related Labels: , ,

No comments for: "বিএনপি গর্জনসর্বস্ব দল : যোগাযোগমন্ত্রী"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest