জেলা প্রতিবেদক কুমিল্লা :
লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া ৫৪ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবদুর রহমান বাদল পেয়েছেন ৫০ হাজার ৬১১ ভোট। গত ২৭ ফেব্রুয়ারি লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালেট পেপার ছিনতাইয়ের ঘটনায় হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সোমবার এ দুই ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হয়। স্থগিত কেন্দ্র দুইটির ভোটার সংখ্যা ৬ হাজার ৯১ জন। এরমধ্যে ভোট কাস্ট হয় ৫ হাজার ৫৫টি। ইউনুস ভুইয়া ৪ হাজার ৬৪৬ ভোট এবং আবদুর রহমান বাদল ৪০৯ ভোট পেয়েছেন। ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে আবদুর রহমান বাদল ৫০ হাজার ২০২ ভোট এবং অ্যাডভোকেট ইউনুস ভূইয়া ৪৯ হাজার ৪৬২ ভোট পান। তখন আবদুর রহমান বাদল ৭৪০ ভোটে এগিয়ে ছিলেন।


No comments for: "লাকসামে চেয়ারম্যান হলেন ইউনুস "
Leave a Reply