সরকারিভাবে জনশক্তি নেবে মিশর

বাংলাদেশ থেকে সরকারিভাবে জনশক্তি নেবে মিশর। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আশ্বস্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি।  মঙ্গলবার কায়রোতে শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে জনশক্তি রপ্তানির জন্য সরকারি পর্যায়ে ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রীদ্বয় সহমত পোষণ করেন। এছাড়া বাংলাদেশ ও মিশরের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধির বিষয়েও একমত হন তারা।  বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে দু’দেশের সাধারণ স্বার্থ অন্বেষণে  জাতিসংঘসহ আন্তর্জাতিক অন্যান্য ফোরামে দু’দেশের মধ্যে বিরজমান চমৎকার সর্ম্পক রক্ষার ওপর জোর দেন তারা।  বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।  মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে মিশরের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।  তিনি মিশরের পোশাক শিল্পে বাংলাদেশের শ্রমিকদের কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।  অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০১৩ সালে বাংলাদেশ ও মিশরের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানান এবং এ মাসের শেষের দিকে এ ব্যাপারে প্রথম সভা অনুষ্ঠানের জন্য মিশরীয় পক্ষকে আহ্বান জানান।  পৃথক এক বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন ও যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে প্রধামন্ত্রী শেখ হাসিনার সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন আরব লীগের মহাসচিব ড. নাবিল এল আরাবি। মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি প্রতিমন্ত্রীকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশকে আরব লীগের সমর্থন দানের বিষয়ে আশ্বস্ত করেন।  এছাড়া প্যালেস্টাইন ও সিরিয়ার বর্তমান সংকট মোকাবিলায় গৃহীত কূটনৈতিক তৎপরতা সম্পর্কে আরব লীগ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।  তিনি ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের নীতিগত সমর্থনের প্রশংসা করেন এবং ফিলিস্তিন জনগণের অধিকার ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘে ও আন্তর্জাতিক অন্যান্য অঙ্গণে বাংলাদেশকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Related Labels: , , ,

No comments for: "সরকারিভাবে জনশক্তি নেবে মিশর "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest