চলন্ত সিল্ক সিটি ট্রেন থেকে টিকিট পরীক্ষককে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও লোকমানপুর স্টেশনের মাঝামাঝি ঝিনা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত টিকিট পরীক্ষকের নাম নুর ইসলাম (৪৮)।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী রেল স্টেশনমাস্টার আব্দুল করিম রাত ১১টার দিকে জানান, সিল্ক সিটি ট্রেনে টিকিট চেকারের দায়িত্ব পালনকালে নুর ইসলামের সঙ্গে টিকিট নিয়ে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়। এর ফলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে জিআরপি পুলিশ বাঘা উপজেলার ঝিনা নামক স্থান থেকে নুর ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

No comments for: "চলন্ত ট্রেন থেকে টিটিইকে ফেলে দিল দুর্বৃত্তরা "
Leave a Reply