দেশে প্রথম সফলভাবে অস্থিমজ্জা (বোনম্যারো) প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ব্যাংক কর্মকর্তার শরীরে সফলভাবে বোনম্যারো (অস্থিমজ্জা) প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো এ ধরনের অস্ত্রপচার সম্ভব হলো।
সোমবার ঢামেকের অধ্যাপক এম এ খান এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক বিমলাংশু দে-এর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অস্থিমজ্জা প্রতিস্থাপনের অপারেশন সম্পন্ন করেন। চিকিৎসক এম এ খান জানান, ‘সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এখন থেকে দেশেই এ ধরনের অপারেশন করানো যাবে মাত্র ১০ থেকে ১৫ লাখ টাকায়। তবে আজকে যার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে, তার খরচ হয়েছে মাত্র ৫ লাখ টাকা।’ অস্থিমজ্জা প্রতিস্থাপনে চিকিৎসকরা সফল হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম সংবাদ সম্মেলন করে বলেছেন, এ সাফল্য বাংলাদেশের মতো দেশে নিঃসন্দেহে মাইলফলক। ভবিষ্যতে এ ধরনের কাজে চিকিৎসকদের আরো বেশি উৎসাহিত করা হবে।’ সংবাদ সম্মেলন থেকে মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।


No comments for: "দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন"
Leave a Reply