তাপস চন্দ্র সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল ১১ মার্চ মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাস্থিত বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালী বাড়ীতে নবনির্মিত শ্রী শ্রী গৌর নিতাই মন্দির ও নাট মন্দির নির্মাণ সমাপন্তে প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষ্যে দু’দিনের অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল যথাক্রমে প্রথমদিন ১০ মার্চ সোমবার উষালগ্নে শ্রী শ্রী মঙ্গলঘট স্থাপন ও তৎপর প্রতিষ্ঠা পূজা আরম্ভ, শ্রী শ্রী গীতা পাঠ ও শ্রী শ্রী চন্ডি পাঠ, সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ন পূজা। দ্বিতীয়দিন ১১ মার্চ মঙ্গলবার অরুণোদয়ে উদয়ান্ত শ্রী শ্রী হরিণাম সংকীর্তন, দুপুরে উৎসবে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সমাপন। এতে নাম সুধা পরিবেশন করেন- মুরাদনগর হতে আগত নিত্যানন্দ সম্প্রদায়, দাউদকান্দির তারক ব্রহ্ম সম্প্রদায় ও সিলেট নিমাই সম্প্রদায়।
ওই উৎসবানুষ্ঠান পরিদর্শন করেন- মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদ আলম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ট্রাস্টি নির্মল পাল, প্রচার সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জগদীস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি ডা: পতিত বন্ধু দেবনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- বিপুলাসার শ্রী শ্রী বুড়া কালী বাড়ী পরিচালনা কমিটির সভাপতি শ্রী হারাধন কর্মকার, কোষাধ্যক্ষ বিশ্বজিত সাহা, সাধারণ সম্পাদক সুখরঞ্জন কর্মকার, সদস্য সৌমেন্দ্র বসু (টুলু), শুভেন্দু বসু (দুলু), অনিল কর্মকার, সুমন কর্মকার, পরিমল কর্মকার, পিন্টু মজুমদার, ঝন্টু মজুমদার, বিমল মজুমদার ও বিমল কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী দেবালয় কমিটি’র সভাপতি মতিলাল সাহা, সহ-সভাপতি মানিক লালা সাহা, উপদেষ্টা পরিমল চৌধুরী, কোষাধ্যক্ষ রতন লাল সাহা ও বাবুল চৌধুরী, সদস্য ডা: বিকাশ সাহা আরো অনেকে। প্রতিষ্ঠা উৎসবানুষ্ঠানে কুমিল্লা-নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার হতে আগত হাজারো ভক্ত-শ্রোতা ও পূর্ণ্যার্থীর উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় বিপুলাসার বুড়া কালী বাড়ী প্রাঙ্গণ।




No comments for: "কুমিল্লার বিপুলাসার কালীবাড়ীতে গৌর নিতাই মন্দির প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত"
Leave a Reply