ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নসিমনের ধাক্কায় এক নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্পের কাছে নসিমনের ধাক্কায় সায়েরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। সায়েরা বেগম  উপজেলার ফরাসপুর গ্রামের মৃত হারান বিশ্বাসের স্ত্রী। কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরউদ্দীন মোল্লা জানান, সকাল ১১টার দিকে সায়েরা বেগম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কালীগঞ্জ শহরে গিয়েছিলেন। পথিমধ্যে শহরের বৈশাখী তেলপাম্পের কাছাকাছি এক জায়গায় রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও নসিমন চালককে আটক করতে পারেনি।
Related Labels: ,

No comments for: "ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নসিমনের ধাক্কায় এক নারীর মৃত্যু "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest