আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তৃতীয় সন্তানের বাবা হলেন। মঙ্গলবার সকালে ভারতের একটি ক্লিনিকে তার স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতক ও কারজাইয়ের স্ত্রী সুস্থ আছেন বলে জানা যায়। কন্যাসন্তানের জন্মের পরেই কারজাই এক সংক্ষিপ্ত সফরে ভারত আসেন। হাসপাতালে স্ত্রী ও সন্তানের সঙ্গে প্রায় ২০ মিনিট অবস্থান করেন তিনি। পরে প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারত সরকারকে ধন্যবাদ জানান সহযোগিতা ও চিকিৎসা দেওয়ার জন্য। উল্লেখ্য, এক সপ্তাহ আগে কারজাইয়ের স্ত্রী ভারতের এক হাসপাতালে ভর্তি হন। আফগানিস্তানের চিকিৎসকরা জানিয়েছিলেন, তার স্ত্রীকে সন্তান জন্মদানের জন্য ভারতে নেওয়া উচিত। এর আগে তাদের দুজন সন্তান আফগানিস্তানে জন্ম নিয়েছে।
তথ্যসূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।


No comments for: "তৃতীয় সন্তানের বাবা হলেন আফগান প্রেসিডেন্ট"
Leave a Reply