মুরাদনগরে উপজেলা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ৩ জন



প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) :

 কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া চারজনের মধ্যে তিনজন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন।
এরা হলেন- চেয়ারম্যান পদে যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ ক ম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপির চেয়ারম্যান কাজী আবুল খায়ের। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। তবে, আপিলের আবেদন না করায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা এসএম হাবিবুর রহমানের মনোনয়নপত্র স্থায়ীভাবে অবৈধ বলে আদেশ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নি®পত্তি সভায় কুমিল্লা জেলা প্রশাসক মিয়া মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তিতর্ক শেষে ওই তিনজনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরে দেওয়ার আদেশ দেন।
সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল ইসলামসহ মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ও তাদের নিযুক্ত আইনজীবিরা উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল করিম সাংবাদিককে এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৫মার্চ মুরাদনগর উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে সার্টিফিকেট দাখিল না করাসহ অন্যান্য কারনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
Related Labels: ,

No comments for: " মুরাদনগরে উপজেলা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ৩ জন "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest