নগরীর চকবাজারে টিনের চালা কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার

কুমিল্লা মহানগরীতে টিনের চালা কেটে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির নিকটে এলাকায় প্রধান সড়কের পার্শ্বে মেসার্স সোহাগ স্টিল আয়রণ নামের প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল ওই ব্যবসা প্রতিষ্ঠানের উপর দিক থেকে টিনের চালা কেটে ভেতরে ঢুকে। ব্যবসায়ী গাজী মো. সোহাগ আহমেদ জানান, চোরের দল তার ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির পার্শ্বে গুরুত্বপূর্ণ এ সড়ক ও বাণিজ্যিক এলাকায় দুর্ধর্ষ এ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে। চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related Labels: ,

No comments for: " নগরীর চকবাজারে টিনের চালা কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest