মালিঙ্গার তৃতীয় শিকার হাফিজ

দ্বাদশ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। 
 
 
 উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন সারিজল খান ও আহমেদ শেহজাদ। প্রথম ওভারে মালিঙ্গার বলে দুটি চার মানের সারজিল। কিন্তু ওভারের শেষ বলে কট আউট হয়ে ফিরে যান তিনি।  পরের ওভারে এসে আবারো আঘাত হানেন গতি তারকা মালিঙ্গা। এবার তার শিকারে পরিণত হন আহমেদ শেহজাদ (৫)। মালিঙ্গার তৃতীয় ওভারের তৃতীয় বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হাফিজ (৩)  এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮ রান। ক্রিজে রয়েছেন ফাওয়াদ আলম ও মিসবাহ-উল-হক।  আজ ইনজুরির শঙ্কা কাটিয়ে বিগ ফাইনাল ম্যাচে খেলছেন পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। পাকিস্তানকে সেই ম্যাচে ১২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।  একদিনের ক্রিকেটে এর আগে ১৩৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। পাকিস্তানের ৮০ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৩টি ম্যাচে। অবশিস্ট ৫টি ম্যাচের ১ টাই ও ৪টি পরিত্যক্ত হয়েছে ।  দুই দলের এর আগে ১২টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলের জয় সমান ৬টি ম্যাচে। আজ জিতলেই এগিয়ে যাবে যেকোন দল।  পাকিস্তান দল : মোহাম্মদ হাফিজ, শারজিল খান, মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, জুনায়েদ খান, সাঈদ আাজমল, উমর গুল, আহমেদ শেহজাদ, ফাওয়াদ আলম, উমর আকমাল ও মোহাম্মদ তালহা।   শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, আশান প্রিয়াঞ্জন, চাতুরাঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা ও সুচিত্রা সেনানায়েকে।
Related Labels:

No comments for: "মালিঙ্গার তৃতীয় শিকার হাফিজ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest