টাকা লুটের ঘটনায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত


রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বগুড়া আদমদীঘি শাখায় সুড়ঙ্গ কেটে টাকা লুটের ঘটনায় দুই মহাব্যবস্থাপকসহ ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।  বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হচ্ছে। 
এর আগে মঙ্গলবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাংকের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।  বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) হাসান ইকবাল, রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) কে এম আফজাল হোসেন, বগুড়ার ডিজিএম আব্দুস সামাদ এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকসহ আরো দুই কর্মকর্তা।  এদিকে আদমদীঘির ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে।  একই সঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৬ মার্চের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।  গত শুক্রবার বিকেলে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে একটি ফার্নিচারের দোকান দিয়ে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা লুটের সন্ধান পাওয়া যায়।ব্যাংকের কর্মকর্তারা জানান, ‍বৃহস্পতিবার ব্যাংক বন্ধের সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা ছিল। ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।  এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ টাকা লুটের ঘটনা ঘটে।
Related Labels: , ,

No comments for: "টাকা লুটের ঘটনায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest