বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা কুমিল্লা জেলার বাছাই পর্ব জেলা শিল্পকলা একাডেমীতে ১৪ই মার্চ শুক্রবার সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা সভাপতি গোলাম মোস্তফা শরীফ’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এ.কে.এম আছাদুজ্জামান। বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পৃষ্ঠপোষক মন্ডলীর সদস্য কাজী নাহিদুল হক নাহিদ। আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা সাধারণ সম্পাদক শিহাব আবেদীন মজুমদার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিপন, মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মাহতাব সোহেল, আলমগীর হোসেন, মাহমুদুল হাসান মিঠু, মোঃ রাসেল সহ জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ। প্রধান অতিথি আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস বিকৃত না করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান এবং বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

Related Labels: , ,

No comments for: "বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest