নিখোঁজ বিমানের খোঁজে বাংলাদেশি যুদ্ধজাহাজ

২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার সকালের দিকে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ নিখোঁজ বিমানের সন্ধানে চট্টগ্রাম বন্দর ছেড়ে বঙ্গোপসাগরে যায়। একই সময়ে দুটি পেট্রোল এয়ারক্র্যাফটও উড়ে যায় আকাশে। এয়ারক্র্যাফট দুটি আকাশ থেকে ভূমিতে ও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুসন্ধান কাজ  শুরু করেছে।  চট্টগ্রাম নৌঘাঁটির কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে জানান, বিএনএস ওমর ফারুক ও বিএনএস বঙ্গবন্ধু নিখোঁজ মালয়েশীয় বিমানের খোঁজে সাগরে মোতায়েন করা হয়েছে।  অবিরতভাবে যুদ্ধজাহাজ দুটি বঙ্গোপসাগরে অনুসন্ধান কাজ চালাচ্ছে।  এদিকে দুপুরের দিকে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার গুজব ছড়িয়ে পড়লে নৌবাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়  বাংলাদেশি জলসীমায় কোনো বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার খবর সঠিক নয়। এটি গুজব। গুজবে কান না দেওয়ার জন্য নৌবাহিনী দেশের জনগণের প্রতি অনুরোধ করেন।       এ প্রসঙ্গে চট্টগ্রাম নৌঘাঁটির একজন কর্মকর্তা আরো জানান, নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও দুটি এয়ারক্র্যাফট সাগর ও আকাশপথে সকাল থেকে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। তবে রোববার বিকেল ৩ টা পর্যন্ত বঙ্গোপসাগরের কোনো এলাকায় নিখোঁজ বিমানের সন্ধান মেলেনি।  নৌবাহিনীর কর্মকর্তারা আরো জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় দুটি যুদ্ধজাহাজ ও দুটি এয়ারক্র্যাফট  নিখোঁজ বিমানের অনুসন্ধান অব্যাহত রাখবে যতোক্ষণ কর্তৃপক্ষের নির্দেশ থাকবে।       
উল্লেখ্য, মালয়েশীয় এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিমানটি গত ৭ মার্চ  ১৪টি দেশের ২৩৯ জন যাত্রী নিয়ে  কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। বিশ্বব্যাপী বিমানটির অনুসন্ধান শুরু হলেও গত ৮ দিনেও এর কোনো খোঁজ মেলেনি।
Related Labels: , , , ,

No comments for: "নিখোঁজ বিমানের খোঁজে বাংলাদেশি যুদ্ধজাহাজ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest