জাতির জনকের জন্মদিনে হামদর্দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শিশুদের বিনামূল্যে রুহআফজা আপ্যায়ন


স্টাফ রিপোর্টার : 
গতকাল সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন উপলক্ষে হামদর্দ কুমিল্লার কান্দিরপাড়স্থ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ সেবা ও ঔষধ বিতরণ করা হয় এবং শিশুদের বিনামূল্যে রুহআফজা শরবত আপ্যায়ন  করা হয়। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিনামূল্যে স্বাস্থ্য সেবায় অংশ গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ নেতা আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, হাকিম হাবিবুর রহমান, হাকিম শিউলি আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ রাজিব ও শাখা ব্যবস্থাপক মোঃ কাজী মোস্তফা। দিনভর এ কার্যক্রমে কয়েকশ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয় এবং তিনশতাধিক শিশুকে বিনামূল্যে রুহআফজা শরবত আপ্যায়ন করা হয়। 


Related Labels: ,

No comments for: "জাতির জনকের জন্মদিনে হামদর্দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শিশুদের বিনামূল্যে রুহআফজা আপ্যায়ন"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest