স্টাফ রিপোর্টারঃ
গতকাল শুক্রবার ঐতিহাসিক ৭ই মার্চ কুমিল্লার বাগিচাগাঁও রোটারী কাব মিলনায়তনে কুমিল্লার চিকিৎসকদের সন্তানদের “মীরটাজ ফান কালার কম্পিটিশন” এর আয়োজন করে সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেড। সকাল ৯টায় এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। প্রতিষ্ঠানের আরএসএম মাকসুদ আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হারুনুর রশিদ, নিউরোলজিষ্ট ডা. আব্দুল্লাহ আল হাসান ও ইউরোলজিষ্ট ডা. এম এম হাসান। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক ছিলেন চারু শিল্পী চন্দন দেব রায়। “চিত্রাংকন হচ্ছে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের চাবি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সান ফার্মার ন্যাশনাল সেলস্ ম্যানেজার প্রশান্ত দাস ও এম এস ডি নির্বাহী মোঃ হুমায়ুন কবির কুমিল্লার চিকিৎসকদের সন্তানদের “মীরটাজ ফান কালার কম্পিটিশন” এর জন্য চিকিৎসকদের কাছে আমন্ত্রণ পত্র প্রেরণ করেন। উক্ত প্রতিযোগিতার সহযোগিতায় ছিলেন সান ফার্মার ডিআরএসএম আবু রায়হান মোহাম্মদ মাকসুদ, এফএসএম সাইফুল ইসলাম ও বাসুদেব রায়, এসও শরীফ, আশরাফ, জসীম, মির্জা মোকলেছুর রহমান।
উক্ত প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র বি- গ্র“পে প্রথম হয় ডা. মোঃ জহিরুল হক ও ডা. সরতাজ বেগমের মেয়ে মাইশা হক। দ্বিতীয় হয় ডা. আব্দুল্লাহ আল হাসানের ছেলে মোঃ জারিফ হাসান।
জুনিয়রদের এ গ্র“পে প্রথম হয় ডা. মোঃ মুজিবুর রহমান সিদ্দিকীর মেয়ে নাজিফা বিনতে মুজিব, দ্বিতীয় হয় ডা. তারেকের ভাগিনা নাবিল নূর মহশিন, যুগ্ম ভাবে তৃতীয় হয় ডা. টিএইচ ভূইয়ার ভাগিনা জাবির মাহমুদ জিতু ও ডা. শশাঙ্ক শেখর মন্ডলের ছেলে আরকো দুতি মন্ডল।


No comments for: "চিকিৎসক সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতা"
Leave a Reply