অমল মজুমদার।।
কুমিল্লা সদর দক্ষিন দড়িবট গ্রামে গত শনিবার বিকেল ৪ ঘটিকার সময় সাপ্তাহিক মুক্ত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মো: মোজাম্মেল হোসনকে মারাতœকভাবে জখম করে একটি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী কামাল হোসেন ও গণি মিয়া। ওই ঘটনার পরে সাংবাদিক মোজ্জামেল হোসেন কুমিল্লা সদর দক্ষিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর অভিযোগে জানা যায়, সাংবাদিক মোজ্জামেল হোসেন পেশাগত দ্বায়িত্ব পালন করতে দড়িবট গ্রামে যায়। বিবাদী কামাল হোসেন ও গণি মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাঁড়াইলে হঠাৎ করে বিবাদীগণ সাংবাদিক মোজ্জামেল হোসনকে কোন কথা-র্বাতা ছাড়া কিল-ঘুষি , লাথি মারতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক হাতের একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়, যাহার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। সাংবাদিক মোজ্জামেল হোসেনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বিবাদী কামাল হোসেন ও গণি মিয়া ক্যামরা নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পরেও তাদেরকে পাওয়া যায় নি। এ ব্যপারে সদর দক্ষিন থানার এএসআই হাবিব বলেন, বাদী এবং বিবাদীর মধ্যে কথা কাটাকাটির সত্যতা পেয়েছি তবে ক্যামেরা নিয়েছে কিনা ঘটনার স্থলের অনেকেই বলতে পারেনি।

No comments for: "কুমিল্লা সদর দেিন সাংবাদিক লাঞ্চিত"
Leave a Reply