নারী দিবসে মাগুরায় দুই নারীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা :


নারী দিবসে মাগুরায় দুই নারী আত্মহত্যা করেছেন। শনিবার রাতে পৃথকভাবে আত্মহত্যার এ দুটি ঘটনা ঘটে। এদের মধ্যে একজন স্কুলছাত্রী, অন্যজন গৃহবধূ।

প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার রাত পৌনে নয়টার দিকে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে।

পুলিশ জানায়, ওই গ্রামের হরবিলাস মল্লিকের মেয়ে স্কুলে এক বন্ধুর সঙ্গে কথা বলায় প্রধান শিক্ষক তাকে গালমন্দ করেন। এ ঘটনায় অভিমানে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস গালমন্দের কথা স্বীকার করেন।

অন্যদিকে রাত সাড়ে নয়টার দিকে সদরের বরুনাতৈল এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মাজেদা বেগম (৩৮) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গৃহবধূর স্বামীর নাম বায়েজিদ হোসেন।

সদর থানা পুলিশের এসআই মানিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পৃথক এ দুটি ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related Labels: ,

No comments for: "নারী দিবসে মাগুরায় দুই নারীর আত্মহত্যা"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest