বাংলাদেশের বড় জয়

শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব। রোববার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং। তবে অঘটন কিছু ঘটেনি। 

হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয়টিই তুলে নিয়েছে চয়নরা। হংকংকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের অধিনায়ক মামুনুর রহমান চয়ন।

ম্যাচের শুরু থেকেই হংকংয়ের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। চয়ন ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৩৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। এখানেই থেমে থাকেননি দেশের অন্যতম সেরা এই খেলোয়াড়। ৪৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
বাংলাদেশ হকি দলের সদস্য
এরপর ৫৪ মিনিটে কৌশিকের গোলে বাংলাদেশ লিড নেয় ৪-০ গোলের। ৫৫ মিনিটে নিলয় গোল পেলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করে ব্যবধান কমায় হংকং। গোলটি করেন হংকং দলপতি আরিফ আলি।

হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন মামুনুর রহমান চয়ন। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গপুরের। 
Related Labels: ,

No comments for: "বাংলাদেশের বড় জয়"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest