বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। রোববার উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।\
জয়ের পর আনামুলকে অভিনন্দন জানাচ্ছেন আফগানিস্তানের খেলোয়াড়
 এ জয়ের ফলে চূড়ান্ত পর্বে ওঠার দৌঁড়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। কারণটা স্পষ্ট। উইকেট থেকে সুবিধা আদায় করে যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে গুড়িয়ে দিতে হবে।   সময় গড়ানোর সাথে সাথে মুশফিকের সিদ্ধান্তের মান রাখলেন বোলাররা। ১৭.১ বলেই আফগানিস্তানের সব ব্যাটসম্যান সাজঘরে। স্কোরবোর্ডে মাত্র ৭২ রান। জয়ের বাকি কাজটুকু সারেন ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও আনামুল হক শুরুতেই ৪৫ রান করেন। তামিম ২১ রানে সাজঘরের পথ ধরলেও ক্রিজে থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন সাকিব ও আনামুল। ৪৮ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা। সাকিব ১০ ও আনামুল ৪৪ রানে অপরাজিত থাকেন। এর আগে ইনিংসের প্রথম বলেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। শিকারি মাশরাফি। ফলে সাজঘরে ফেরেন মোহাম্মদ শেহজাদ। মিড অফে ক্যাচটি ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আফগানিস্তানের। ৩৬ রান যোগ করলেন নাজিব তাকারি ও গুলবাদিন নায়েব। এরপর ধস নামে আফগান শিবিরে। ৩৬ রানেই আরো ৩ উইকেট হারালো অতিথিরা। ষষ্ঠ ওভারে সাকিব নেন ২ উইকেট এবং পরের ওভারে সাব্বির রহমানের সরাসরি থ্রোতে রান আউট হন আরেক আফগান। এরপর আর কোমড় সোজা করতে পারেনি আফগানিস্তান। ৩৬ রাতে ৩ উইকেট হারানো আফগানিস্তান পরের ৩৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন গুলবাতিন নায়িব। এছাড়া শফিউল্লাহ ১৬ ও করিম সাদিক ১০ রান করেন। বাংলাদেশের বোলিং তোপে আফগানিস্তানের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। বাংলাদেশের তিন স্পিনার সাকিব, মাহমুদুল্লাহ ও রাজ্জাক আফগান শিবিরে ধস নামাতে বড় ভূমিকা রাখেন। সাকিব ৩.১ বলে ৮ রানের খরচে নেন ৩ উইকেট, রাজ্জাক ২০ রানে ২টি এবং মাহমুদুল্লাহ ৮ রানে ১ উইকেট নেন। অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। 
Related Labels: ,

No comments for: "বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest