সাভারে সেনাবাহিনীর বাৎসরিক ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এর সমাপনী অনুষ্ঠিত হয়।
অুনষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সারওয়ার্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল হাসান সারওয়ার্দী প্রতিযোগিতায় অংশগহণকারী সৈনিকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। গত ৯ মার্চ থেকে শুরু হয়ে ১২ মার্চ শেষ হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ টি ফরমেশন অংশগ্রহণ করে।

এর মধ্যে ৯ পদাতিক ডিভিশন (সাভার অঞ্চল) চ্যাম্পিয়ন ও ৩৩ পদাতিক ডিভিশন দল (কুমিল্লা অঞ্চল) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজিত ফায়ারিং প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশনের (সাভার অঞ্চল) ল্যান্স কর্পোরাল লতিফ শ্রেষ্ঠ ফায়ারার এবং ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর অঞ্চল) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্বাস উদ্দিন ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

No comments for: "সাভারে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ -"
Leave a Reply