জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক সংসদে জানিয়েছেন, ‘বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। জনবল নিয়োগে প্রত্যেক মন্ত্রণালয় সচেষ্ট।’ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে বেগম ইসমাত আরা সাদেক জানান, বর্তমানে জনপ্রশাসনে সচিব থেকে উপসচিব পদমর্যদার ২ হাজার ৬০৩ জন কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে যুগ্ম সচিব পদে ১৩৯জন, ৩ জন সচিব, অতিরিক্ত সচিব ৪৬ জন এবং ৭৭ জন উপসচিব কর্মহীন অবস্থায় বা ওএসডি আছেন। প্রতিমন্ত্রী আরো জানান, বর্তমানে কর্মরত সচিবের সংখ্যা ৬২।
এর মধ্যে মুসলিম ৫৯ এবং হিন্দু ৩। ৩০৪জন অতিরিক্ত সচিবের মধ্যে মুসলিম ২৫৮, হিন্দু ৪০, খ্রিস্টান ২ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ৪জন। ৯২৭জন যুগ্ম সচিবের মধ্যে ৮০১জন মুসলিম, ১২১জন হিন্দু, খ্রিস্টান ৩জন ও বৌদ্ধ ধর্মাবলম্বী ২জন। ১৩১০ উপসচিবের মধ্যে মুসলিম ১১৭৩, হিন্দু ১২, খ্রিস্টান ১ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ৮ জন।


No comments for: "বিভিন্ন মন্ত্রণালয়ে পৌনে ৩ লাখ পদ শূন্য"
Leave a Reply