৭২ রানে অলআউট আফগানিস্তান

বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 
ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। মাশরাফি বিন মর্তুজার বলে ফিরে যান মোহাম্মদ শাহজাদ। প্রথম বলে উইকেট হারানোর পর ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের বলে আউট হয়ে ফিরে যান গুলবাতিন নায়েব (২১)।  পরের বলেই সাকিবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নাজিব তারাকি (৭)। সপ্তম ওভারের প্রথম বলেই রান আউটে কাটা পড়েন নওরোজ মঙ্গল (০)।  দশম ওভারের তৃতীয় বলে অধিনায়ক মোহাম্মদ নবীকে (৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আব্দুর রাজ্জাক।  ১২তম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফিরে যান করিম সাদিক (১০)। এরপর ১৪তম ওভারের শেষ বলে রাজ্জাকের ভেল্কিতে এলবিডব্লিউ জন সামিউল্লাহ সেনওয়ারি (১)।  ১৫তম ওভারের প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শফিকুল্লাহ (১৬)। ফরজাদ রেজার বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন দৌলত জাদরান(১)। এরপর ১৮তম ওভারের প্রথম বলেই সাকিবেল বলে বোল্ড হয়ে ফিরে যান শাপূর জাদরান (১)।  ফলে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭২ রান সংগ্রহ করে আফগানরা।  বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি ও আব্দুর রাজ্জাক ১টি উইকেট নেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭২ রান।   উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই মিরপুরের আশ-পাশের এলাকাতে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করে। অনেকের মাঠে প্রবেশের সুযোগ না থাকলেও স্টেডিয়ামের বাহিরে আনন্দ ভাগাভাগি করতে ভিড় করেছেন।  দুই দল দুপুর ২টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুই দলের টিম বাস  হোটেল থেকে শেরে বাংলা স্টেডিয়ামে পৌছে।  তিনটি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের ‘শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম’, চট্টগ্রামের ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম’ এবং সিলেটের নবনির্মিত সিলেট স্টেডিয়াম। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।  বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ‘এ’ তে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের তিনটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।   বাংলাদেশ দল : মুশফিকুর রহিম(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, সাব্বির রহমান রুম্মন।     আফগানিস্তান দল : মোহাম্মদ শাহজাদ, নওরাজ মঙ্গল, করিম সাদিক, সফিকুল্লাহ, মোহাম্মদ নবী, গুলবাতিন নায়েব, সামিউল্লাহ সানওয়ারি, দওলাত জারদান, শাপুর জারদান, আফতাব আলম, নাজিব তারাকি।
৭২ রানে অলআউট আফগানিস্তান
Related Labels:

No comments for: "৭২ রানে অলআউট আফগানিস্তান"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest