সিলেটে ২০-২১ মার্চ শিবিরের হরতাল

  নিজস্ব প্রতিবেদক সিলেট, ১০ মার্চ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার দিনসহ সিলেট বিভাগে টানা দুই দিন হরতাল ডেকেছে ছাত্রশিবির।
 বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিসহ সংগঠনটির ১৪ নেতা-কর্মীর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলের প্রতিবাদে তারা এ কর্মসূচি দিল।  সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিবিরের সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, ‘আগামী ১৯ মার্চের মধ্যে বহিষ্কৃত ছাত্রদের ছাত্রত্ব ফিরিয়ে না দিলে ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগের চার জেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।’  প্রসঙ্গত, গত বছর ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এর  নামফলক ভাঙার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীরা। সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মানববন্ধন প-সহ এক শিক্ষকের  মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।  এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ১৪ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। পরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
Related Labels: , ,

No comments for: "সিলেটে ২০-২১ মার্চ শিবিরের হরতাল "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest