পোস্ট শিরোনামআক্রমণাত্মক ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজ এবং এশিয়া কাপে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশের খারাপ পারফরমেন্স চোখে পড়েছে। একটিতে ভালো করলে অন্যটিতে হচ্ছে না।


 তিন বিভাগে একসাথে জ্বলে উঠতে না পারায় ফলাফলও নিজেদের পক্ষে আসছে না।  এ জন্য ঘরের মাঠে রঙ্গিন জার্সিতে টানা ৯ ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশের খেলায় অতিষ্ঠ। ঘরের মাঠে গত দুই বছরে যেখানে ওয়েষ্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দল টাইগাদের গর্জনে দিশেহারা সেখানে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।  কয়েকদিনের ব্যবধানে আবারো পরাজিত হয় ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। ক’দিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজ দেশ, পরিচিত পিচ, নিজস্ব দর্শক। ঘুরে দাড়াবে কি বাংলাদেশ? একটাই প্রশ্ন সবার।  সোমবার বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনায় মুখোমুখি হন।  সাকিবকে দেখে পুরোপুরি মনে হল বিশ্বকাপ নিয়ে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসের সুরেই জানান, আমরা যেভাবে খেলি সেভাবেই খেলা উচিত। আমাদের খেলোয়াড়দের যে ধরণের স্বভাব, বিশ্বকাপে আমরা ওভাবেই ক্রিকেট খেলবো। আমরা ওভাবেই খেলে সফল হয়েছি। আমরা আমাদের গেম প্ল্যান চেঞ্জ করবো না।’  সাকিবের কথায় ফুটে উঠে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই একমাত্র জয়ের ধারায় ফিরে আসা সম্ভব। সেটা ব্যাটিং হোক বা বোলিং, প্রত্যেককে নিজের অবস্থান থেকে পারফর্ম করতে হবে।  সাকিবের এই বিশ্বাসের কারণ সেরা ক্রিকেটারদের দলে ফেরা, একই সাথে কিছু নতুন তরুণের আগমণ ঘটেছে দলে।  সাকিব মনে করেন সবাই একসাথে জ্বলে উঠলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভালো করবেই বাংলাদেশ। সাকিব বলেন, ‘দলের একাধিক সেরা ক্রিকেটার এশিয়া কাপে দলে ছিলেন না। তবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তারা ফিরছেন। আর নতুন কিছু প্রতিভাবানও দলে এসেছেন, তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো ফলাফলের প্রত্যাশা করাই যায়।’  এদিকে এশিয়া কাপের ব্যর্থতাকে ভুলে যেতে চাইছেন সাকিব। জানিয়েছেন আগে (এশিয়া কাপে) আমরা ওয়ানডে খেলছি, আর এটা হচ্ছে টি-টোয়েন্টি। স্বাভাবিতভাবেই এ দুটো ফরম্যাটে অনেক পার্থক্য আছে।’  ১২০ বলে খেলা। নিজেদের দিনে যে কেউ জয় পেতে পারে। মেগা ইভেন্ট শুরুর আগে বাংলাদেশকে উৎরাতে হবে প্রথম রাউন্ড। ১৬ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং।

Related Labels: , ,

No comments for: "পোস্ট শিরোনামআক্রমণাত্মক ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest