জাহানারা ইমামের গল্প অবলম্বনে টেলিফিল্মে নাট্যরুপ

স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি তৈরি হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘উপলব্ধি’। জাহানারা ইমামের গল্প অবলম্বনে টেলিফিল্মে নাট্যরুপ দিয়েছেন ফজলুল করিম। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।  এতে অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, রিচি সোলায়মান প্রমুখ।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত টেলিফিল্মে দেখা যাবে, বিরামপুরের একটি বনেদী পরিবার। টেলিফিল্ম ‘উপলব্ধি’-এর একটি দৃশ্যে অভিনেতা আবুল হায়াত ও অন্যান্যরাসে পরিবারের প্রধান সৈয়দ ওসমান আলী। একমাত্র ছেলে রুহুল আমীন, মেয়ে মনি, রুহুলের স্ত্রী লাকী, খানসামা রহিমদ্দিনকে নিয়ে তার সংসার। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনীর হাত থেকে ওসমান-এর পরিবার বাঁচার জন্য চোরকুঠুরী তৈরী করে। একসময় পাক-আর্মিরা বাড়িতে এলে মেয়েরা চোরকুঠুরীতে লুকায়। আর্মিরা বাঙ্কার খোড়ার জন্য অন্যান্য লোকের সঙ্গে রুহুলকে ধরে নিতে বাড়িতে আসে। রুহুল যেতে রাজী হয় না। তাকে মারধর করে। তখন তার চিৎকারে তার স্ত্রী লাকি চোরকুঠুরী থেকে বের হয়ে স্বামীকে বাঁচাতে আসে। আর্মিরা লাকিকেও ধরে নিয়ে যায়। তিনদিন পর কাজ শেষে রুহুলকে ছেড়ে দেয়। রুহুল বাড়িতে আসে। তারপরদিন লাকি ধর্ষিতা হয়ে ফিরে আসে। কিন্তু তার বাবা সৈয়দ বংশের ইজ্জতের প্রশ্নে তাকে ঘরে তুলতে রাজী হয় না। একথা শুনে লাকি আত্মহত্যা করে। তখন ওসমানের মনে অপরাধবোধ জন্মে। পরে রুহুল, মনি দুইজনই মুক্তি যুদ্ধে যায়।
টেলিফিল্ম ‘উপলব্ধি’ প্রচারিত হবে ২৬শে মার্চ রাত ১১টায় এটিএন বাংলায়।


Related Labels:

No comments for: "জাহানারা ইমামের গল্প অবলম্বনে টেলিফিল্মে নাট্যরুপ"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest