শুভরাত্রি বলেছিলেন কো-পাইলট


২৩৯ জন আরোহী নিয়ে ১১ দিন নিখোঁজ মালয়েশীয় বিমান থেকে পাওয়া শেষ শব্দগুলো কো-পাইলটের। এ তথ্য নিশ্চিত হওয়ার পর তদন্তকারীরা এখন বিমানটি নিখোঁজ হওয়ার সঙ্গে ক্রুদের জড়িত থাকার ‘সম্ভাবনা’ খতিয়ে দেখছেন।    এদিকে, মালয়েশিয়া ২৬টি দেশকে অনুসন্ধানে সাহায্য করার অনুরোধ করেছে।  এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে বিমানের যোগাযোগ সিস্টেম বন্ধ করে দেওয়া হয় এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় আট ঘণ্টা বিমানটি আকাশে ওড়ে। তখন বিমানটির ছিনতাই হওয়ার আশঙ্কা প্রধানমন্ত্রী উড়িয়ে দেননি।  এখন শেষ শব্দ কো-পাইলটের- এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ছিনতাইয়ের আশঙ্কা আরো প্রবল হলো।  মালয়েশিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমেদ জাওহারি ইয়াহিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটির কো-পাইলট ফরিদ আবদুল হামিদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগমুহূর্তে ‘সব ঠিক আছে, শুভরাত্রি’ শব্দগুলো উচ্চারণ করেন।      তিনি বলেন, ‘শেষ কথাটি’ বিমানের দুটি যোগাযোগব্যবস্থার একটি বন্ধের আগে না পরে এসেছে, তাও স্পষ্ট নয়।  এদিকে, ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ-এ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যে সাত ঘণ্টা আকাশে অবস্থান করে, এই সময়ে বাণিজ্যিক রাডারগুলোকে ফাঁকি দিতে অস্বাভাবিক নিচু দিয়ে উড়ছিল।  মালয়েশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে টেলিগ্রাফ ও বার্তা সংস্থা এপি জানায়, বিমানের যোগাযোগ সিস্টেমের একটি বন্ধ হওয়ার পর ফ্লাইটের ককপিট থেকে কেউ শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। এ অবস্থায় পাইলটদের একজন বা উভয়ই নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।  মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকাকে উদ্ধৃত করে টেলিগ্রাফ জানিয়েছে, বিমানটি রাডার ফাঁকি দিতে স্বাভাবিক উচ্চতা থেকে অনেক নিচে নেমে আসে এবং তালেবাননিয়ন্ত্রিত এলাকা আফগান সীমান্তের দিকে উড়ে থাকতে পারে।  এদিকে, নতুন এসব তথ্য উদ্‌ঘাটিত হওয়ার পর জল ও স্থলসীমায় অনুসন্ধান চলছে। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হোসেন জানান, অনুসন্ধান অভিযানে এখন পর্যন্ত ২৫টি দেশ শামিল হয়েছে। বিমানটির সম্ভাব্য গতিপথ বিবেচনা করে মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগরের দক্ষিণ অংশের বিস্তৃত এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এত দিন শুধু জলভাগে অনুসন্ধান চালানো হলেও এখন জল এবং স্থলে অনুসন্ধান চলছে। এ অনুসন্ধানে সোমবার পর্যন্ত ৪৩টি জাহাজ এবং ৫৮টি উড়োজাহাজ নিযুক্ত হয়েছে।  তিনি বলেন, অনুসন্ধান অভিযান উপকূল এলাকা থেকে এখন ১১টি দেশের স্থল, প্রত্যন্ত এলাকা এবং গভীর জলসীমায় বিস্তৃত করা হয়েছে। অনুসন্ধানকারীরা আরো বেশি রাডার এবং স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে পর্যালোচনা করছেন।  গত ৭ মার্চ মালয়েশিয়ার সময় রাত পৌনে ১টার দিকে বোয়িং-৭৭৭ বিমানটি ২৩৯ আরোহী নিয়ে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর থেকে যাত্রা করে। এর এক ঘণ্টা পর ভিয়েতনামের আকাশসীমায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।  বিমানটিতে ১৪টি দেশের নাগরিক ছিলেন। এর মধ্যে ১৫২ জন চীনা, ৩৮ জন মালয়েশীয়, ১২ জন ইন্দোনেশীয় এবং অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন ছয়জন।
Related Labels: ,

No comments for: "শুভরাত্রি বলেছিলেন কো-পাইলট"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest