`আমার বাবার দাম ৪৫ হাজার টাকা’


‘গার্মেন্টসে কাজ করলে মরতে হয়। আবার লাশও পাওয়া যায় না। রানা প্লাজা ধসে আমার বাবা মারা গেছে। লাশটাও দেখতে পারিনি। আমার দুই ছোট ভাইও দেখতে পারেনি।’ চোখে জল নিয়ে বাবার ছবি হাতে এভাবে কথাগুলো বলছিল কিশোরী ফুয়ারা।    ক্ষতিপূরণের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে সাভার থেকে স্বজনদের সঙ্গে এসেছে দশ বছর বয়সী ফুয়ারাও। ঘেরাও কর্মসূচির পরিবর্তে ক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।  সেখানে এ প্রতিবেদকের কথা হয় ফুয়ারার সঙ্গে। ফুয়ারা জানায়, ‘রানা প্লাজার নিউ ওয়েব কটন নামের কারখানায় কাজ করতো আমার বাবা। ওই দিন (২৪ এপ্রিল, ২০১৩) সকালে বাবা বাসা থেকে ভাতের বাটি নিয়ে অফিসে যায়। আর ফিরে আসেনি।’  তিন ভাই-বোনের মধ্যে ফুয়ারা বড়। সাভারের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণিতে পড়ে। এখন ফুফুদের দেওয়া খরচে চলছে ফুয়ারার লেখাপড়া।   কী পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছ- এমন প্রশ্নের জবাবে ফুয়ারা বলে, ‘বিদেশিরা বাবার স্যারদের মাধ্যমে বিকাশে মাত্র ৪৫ হাজার টাকা দিয়েছে। আর কোনো সাহায্য পাইনি। আমার বাবার দাম মাত্র ৪৫ হাজার টাকা! গার্মেন্টসে চাকরি করলে জীবনের দাম বুঝি এত কম হয়?’   ফুয়ারার হাতে থাকা কাগজপত্র থেকে জানা যায়, তার বাবার নাম মো. সোলাইমান হোসেন। ধসে পড়া রানা প্লাজায় নিউ ওয়েব কটন লিমিটেড নামে প্রতিষ্ঠানটির কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। আইডি নং ৯৪৭৩, লাইন–ডি। সোলাইমান হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।  গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের বাণিজ্যিক ভবনটি ধসে পড়ে। ছয়তলার অনুমোদন নিয়ে নয়তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন তৈরি করা হয়েছিল। এ বাণিজ্যিক ভবনে পাঁচটি পোশাক কারখানা ও শতাধিক দোকান ছিল। ভবনটি ধসে পড়ায় ১ হাজার ১৩৪ জন নিহত ও ১ হাজার ৪৩৮ জন আহত হন।  সেনাসদস্যদের হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় ২৬১ জন নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পরও নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। নিখোঁজ এসব শ্রমিকের স্বজনরা হয়তো ফুয়ারার মতো খুঁজে ফিরছেন তাদের আপনজনকে।
আবার যথাযথ ক্ষতিপূরণ না পেয়ে পথে বসা পরিবারগুলো ফুয়ারার মতো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আমার বাবার দাম কি ‘এই কয়টা টাকা’?
Related Labels: ,

No comments for: "`আমার বাবার দাম ৪৫ হাজার টাকা’"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest