নগরীর শাসনগাছায় প্রেম সংক্রান্ত জের ধরে কিশোরীর আত্মহত্যা


রবিউল হোসেন।।
কুমিল্লা নগরীর শাসনগাছায় আজ মঙ্গলবার মনি আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিক্সা চালক আবদুর রশীদের মেয়ে মনি আক্তার পিংকি (১৫) দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। সাম্প্রতিক ওই ছেলে মনি আক্তার পিংকিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে এর জের ধরে মঙ্গলবার সকাল ১১ টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে মারা যায়। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ পিংকির আত্মহত্যাকে রহস্যজনক বলে দাবী করেন। উল্লেখ্য পিংকি কুমিল্লা পুলিশ লাইন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। সাম্প্রতিক লেখাপড়ার খরচ জোগাতে না পাড়ার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। পিংকিদের বাড়িতে সরেজমিনে গিয়ে পিংকির মা-বাবা কাউকে পাওয়া যায় নাই। লাশের পাশে কাঁদতে থাকা তার বড় বোন ফেরদৌসি এ প্রতিবেদককে জানান প্রতিবেশিদের মাধ্যেমে পিংকির আত্মহত্যার খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে পিংকিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে প্রতিবেশিদের সহায়তায় স্থানীয় মীম হাসপাতালে নিয়ে যাই কর্তব্যরত ডাক্তার পিংকিকে মৃত ঘোষণা করে। পিংকির মৃত্যুর কারণ সম্পর্কে ফেরদৌসিকে জিজ্ঞাসা করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। লাশের তদন্তের দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই মফিজ উদ্দিন জানান এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Labels: , ,

No comments for: "নগরীর শাসনগাছায় প্রেম সংক্রান্ত জের ধরে কিশোরীর আত্মহত্যা"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest