প্রেস বিজ্ঞপ্তি ঃ
১০ মার্চ সোমবার সকাল ১০ টায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভি.সি.টি) এর তিন দিন ব্যাপী নাট্যোৎসব পরবর্তী মূল্যায়ন সভা থিয়েটারের মহড়া কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভি.সি.টি’র প্রধান উপদেষ্ঠা মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মশিউর রহমান ভূঞা ও ড. মোঃ মেহেদী হাসান, সাবেক সভাপতি ইকরামূল হাসান ইথার। সভাপতিত্ব করেন ভি.সি.টি’র সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ হৃদয়। উল্লেখ্য, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তাদের গৌরবোজ্জ্বল ৫ বছর পূর্তিতে গত ২৫, ২৬ ও ২৭ ফেব্র“য়ারী কলেজের “জিয়া অডিটোরিয়ামে” ভিসিটি’র তিন তরুন নির্দেশকের ৩টি নাটক নিয়ে ত্রিধারা নাট্যোৎসব ২০১৪ পালন করে। প্রথম দিন মঞ্চায়িত হয় মোজাম্মেল হোসাইন সোহেলের এর রচনায় ও নির্দেশনায় নাটক ‘পাপ ডাকে অন্ধকার” দ্বিতীয দিন মঞ্চায়িত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমানির গল্প অবলম্বনে স্বপন ভট্টাচার্যের নাট্যরূপ ও আনোয়ার হোসেন আলমের নির্দেশনায় নাটক “যখন বৃত্তের বাইরে” এবং সমাপনী দিনে মঞ্চায়িত হয় নাটক “মরা মানুষের পাঠশালা” । নাটকটি নাজমুল আলম রচিত, নির্দেশনা দেন মোঃ ওয়ালী উল্লাহ হৃদয়। কুমিল্লা ভিক্টেরিয়া সরকারি কলেজের ইতিহাসে এটিই প্রথ
ম সবচেয়ে বড় নাট্যোৎসব। যেটি কলেজ ক্য্ম্পাাসে বেশ আলোড়ন সৃষ্টি করে এবং কলেজ অধ্য সহ অন্যান্য শিকমন্ডলী থিয়েটারের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। মূল্যায়ন সভায় অতিথিবর্গ ভিসিটি’র এই আয়োজনের প্রশংসা করেন এবং ভুল ক্রটি গুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। নাট্যকর্মীরা তাদের আলোচনায় বলেন- “এই কর্মযজ্ঞে থাকতে পেরে আমরা ধন্য এবং ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উৎসবের কলেবর বর্ধিত করে পাঁচদিন ব্যাপী করতে চেষ্টা করব।” প্রধান উপদেষ্ঠা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। মূল্যায়ন সভার সমন্বয় করেন ভিসিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ও উৎসব আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফারহানা আহমেদ।

No comments for: "ভিসিটির ত্রিধারা নাট্যোৎসব ২০১৪ এর মূল্যায়ন সভা"
Leave a Reply