শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত

 নিজস্ব প্রতিবেদক: 

 গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ছাত্রলীগ নেতা আল আমিনের মৃত্যুর ঘটনায় সেখানে নির্বাচনী পরিবেশ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।    মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে স্থগিতের এ কথা জানান তিনি।  তিনি আরো বলেন, নির্বাচনের বাকি মাত্র চারদিন। এর মধ্যেই এ উপজেলায় যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তাতে করে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এ জন্য নির্বাচন স্থগিত করা হলো।  আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় শ্রীপুরসহ সারা দেশের ৮৩টি উপজেলা ভোট হওয়ার কথা রয়েছে।  শ্রীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ইকবাল হোসেন সবুজ মোটর সাইকেল ও তৃণমূল আওয়ামী লীগ মনোনীত আবদুল জলিল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিএনপির একক প্রার্থী আবদুল মোতালেবের প্রতীক কাপ-পিরিচ।  গত শনিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জলিলকে র‌্যাব গ্রেফতার করলে জনতা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন সবুজের অনুসারিরা।  সংঘর্ষে গুলিতে আহত হন ছাত্রলীগ নেতা আলামিন। তিনি  সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  আলামিন শ্রীপুর পৌর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
Related Labels: , ,

No comments for: "শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest