নিখোঁজ বিমানের খোঁজে ভারত মহাসাগরে তল্লাশি

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে ভারত মহাসাগরে তল্লাশি শুরু করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল। 

মার্কিন বিমান বিশেষজ্ঞদের ধারণা, নিখোঁজ বিমানটির উড়ে যাওয়ার যে সীমা নিয়ে অনুসন্ধানকারীরা ভাবছেন হয়তো তারচেয়েও বেশি দূরে উড়ে যেতে পারে বিমানটি। তাই ভারত মহাসাগর তন্নতন্ন করে খুজে দেখার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বিমানটি অদৃশ্য হওয়ার পর পাঁচ ঘণ্টা পর্যন্ত স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়েছে।
তবে অনুসন্ধানকারীরা বলছেন, এ অনুমানই শেষ নয়। এদিকে মালয়েশিয়া কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত শনিবার ২৩৯ জন যাত্রী নিয়ে ফ্লাইট এমএইচ-৩৭০ নিরুদ্দেশ হয়ে যায়। এখনও বিমানটি সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি অনুসন্ধানকারীরা।
বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাওয়ার সময় মালয়েশিয়ার পশ্চিমে দক্ষিণ চীন সাগরের ওপর থাকা অবস্থায় এয়ার ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ বিমানটি অনুসন্ধানে মালয়েশিয়াকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরে পর্যবেক্ষণের জন্য শুক্রবার একটি সামরিক জাহাজ এবং উচ্চ প্রযুক্তিসমৃদ্ধ অনুসন্ধান বিমান পাঠিয়েছে দেশটি।
মালয়েশিয়া সরকারের অনুরোধের পর ভারতের নৌ, বিমান ও উপকূলরক্ষী বাহিনীও বিমানটির সন্ধান পেতে কাজ করছে।  
বিমানটি খুঁজে বের করার জন্য এরই মধ্যে কয়েকটি অভিযান চালানো হয়েছে, যা ব্যর্থ হয়েছে। তবে ভারত মহাসাগরে অনুসন্ধানের বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
Related Labels: , , ,

No comments for: "নিখোঁজ বিমানের খোঁজে ভারত মহাসাগরে তল্লাশি"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest