আজ থেকে ৮১টি উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ থেকে ৮১টি উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী। নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী ২ দিনসহ মোট ৫ দিন সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রতিটি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে। এছাড়া এসব উপজেলায় বৃহস্পতিবার মধ্য রাত (১২টার পর) থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে। কেউ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। গামী ১৫ মার্চ শনিবার তৃতীয় ধাপে দেশের ৮১ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে যে ৮১ উপজেলায় ভোটগ্রহণ হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর, দিনাজপুর সদর ও নবাবগঞ্জ, নীলফামারী সদর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রাম সদর, রৌমারী ও চিলমারী, গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর, জয়পুর হাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর মান্দা, পোরশা ও ধামইরহাট, রাজশাহীর গোদাগাড়ি, চারঘাট ও দুর্গাপুর, চুয়াডাঙ্গার দামুরহুদা, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া, বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা ও শরণখোলা, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কালিগঞ্জ, ভোলা সদর, বরিশালের মুলাদী, হিজলা ও বাবুগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, জামালপুরের দেওয়ানগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর ও হোসেনপুর, ফরিদপুর সদর, আলফাডাংগা ও সদরপুর, চরভদ্রাসন, ভাংগা ও মধুখালী, গোপালগঞ্জের টুংগীপাড়া, শরীয়তপুর সদর ও নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, টাঙ্গাইলের ধনবাড়ী ও দেলদুয়ার, কুমিল্লার নাংগলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, তিতাস, চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, লক্ষ্মীপুরের কমলনগর, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুন্ড, রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি ও কাউখালি, মানিকগঞ্জের ঘিওর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ফেনীর দাগনভূঁইয়া এবং বান্দরবান সদর ও আলী কদম।
Related Labels: , ,

No comments for: "আজ থেকে ৮১টি উপজেলায় মাঠে নামছে সেনাবাহিনী"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest