আম গেল চুরি


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কাউন্টির ছোট্ট শহর বাউয়েন। ছোট এ শহরের বড় গর্ব একটা আম। আমটি নিয়ে বাউয়েন শহরের মানুষেরও গর্বের শেষ নেই। লোকে তাদের শহরকে চেনে আমের রাজধানী হিসেবে। ৩৩ ফুট লম্বা, সাত টন ওজনের বিশাল এই আমের পাশে দাঁড়িয়ে ছবি তোলার লোকের অভাব হয় না। তবে দিনকয়েক আগে এক রাতে চুরি হয়ে গেল আমটি। শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে এসে গোড়া থেকে চোররা আম কেটে নিয়ে গেছে। তাতে বেজায় মন খারাপ লোকের। তবে আশা ছাড়তে নারাজ শহরের পর্যটনবিষয়ক চেয়ারম্যান পল মিকলকলিন, 'নাম কুড়ানোর আশায় অতিসাহসী কেউ আমটি কেটে নিয়ে গেছে। তবে কোনো না কোনো দিন বিশাল এই আমটি ফিরে পাব আমরা। এটি বহন করা দুঃসাধ্য, কারো না কারো চোখে পড়তে বাধ্য।' আম চুরিতে সবার মতো অবাক হয়ে গেছেন তিনিও, 'পত্রিকায় যখন পড়লাম আমটি নেই, সত্যি বলছি, ভেবেছি মজা করছে রিপোর্টার।' কুইন্সল্যান্ডের ছোট ছোট শহরগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য নান্দনিক ১৫০টি স্থাপত্যকর্মের অন্যতম বিগ ম্যাঙ্গো। ২০০২ সাল থেকে এটি আছে এই শহরে। কুইন্সল্যান্ডের অন্যান্য বড় জিনিসের মধ্যে আছে- আনারস, কলা, আপেল, স্ট্রবেরি, মাছ, গলদা চিংড়ি, পেঙ্গুইন, ক্যাঙারু এমনকি ওয়াইনের বিরাট একটি কেস।
Related Labels:

No comments for: "আম গেল চুরি "


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest