আট রানে শ্রীলঙ্কার তিন উইকেটের পতন

বোলিংয়ের শুরুতেই চমক দেখাতে শুরু করে বাংলাদেশ। মাত্র আট রানের ব্যবধানে শ্রীলঙ্কার তিন উইকেট নিয়েছে বাংলাদেশ। সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও পেরেরার মতো তিন টপ অর্ডারকে প্যাভিলিয়নে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।
এর আগে,  টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর স্বাগতিকদের পক্ষে ব্যাটিংয়ে নামেন এনামুল হক এবং শামসুর রহমান। এনামুল আউট হন ৮৫ বলে খেলে করেছেন ৪৯ রান করে। তাঁকে আউট করেন প্রিয়াঞ্জন। শামসুর আউট হন ৫৭ বলে ৩৯ রান করে। এরপর মোমিনুল আউট হন মাত্র এক রান করে। এ দুজনের উইকেট শিকারী অজন্তা মেন্ডিস। মুশফিকুর নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। ছয় বলে চার রান করে তিনি চতুরঙ্গ ডি সিলভার এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। সাকিব দলের স্কোরে যোগ করেন মাত্র ২০ রান। তাঁকেও সাজঘরে পাঠান প্রিয়াঞ্জন। এরপর নাসির হোসেন ও মাহমুদুল্লাহকে প্যাভিলিয়নে ফেরান  সুরাংগা লাকমাল। নাসির ৬৫ বলে করেন ৩০ রান এবং মাহমুদুল্লাহ করেন ৪৩ বলে ৩০। জিয়াউর আউট হন ২২ বলে ১২ রান এবং রুবেল হোসেন শূন্য রানে।  সবশেষে ক্রিজে থাকা অরাফাত সানী করেন ১৭ বলে দুই রান এবং আল-আমিন হোসেন দুই বলে শূন্য রান। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২০৪।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), আবদুর রাজ্জাক, আল-আমিন হোসেইন, এনামুল হক, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান।
শ্রীলঙ্কা দল : কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রিয়াঞ্জন, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, সুরাংগা লাকমাল ও অজন্তা মেন্ডিস।

Related Labels:

No comments for: "আট রানে শ্রীলঙ্কার তিন উইকেটের পতন"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest