নাঙ্গলকোট(কুমিল্লা)।। নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯দলীয় জোটের
চেয়ারম্যান প্রার্থী নজির আহাম্মদ ভুঁইয়া (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান
মাওলানা এস এম মহিউদ্দিন (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার
পাপিয়ার (প্রজাপতি) সমর্থনে শুক্রবার কুমিল্লা জেলা বিএনপি সহ-সভাপতি,
উপজেলা বিএনপির সভাপতি ও ১৯দলীয় ঐক্য জোটের আহবায়ক মোবাশ্বের আলম ভুঁইয়ার
নেতৃত্বে নাঙ্গলকোট পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথ সভা
করেছেন জোটের নেতৃবৃন্দ। প্রার্থী ও নেতৃবৃন্দরা পৌর সভার নাঙ্গলকোট পৌর
বাজার, অশ্বদিয়া, মাদ্রা, বাতুপাড়া, দাউদপুর, চৌঘুরী, বেতাগাঁও সহ
গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করে ভোটারদের সাথে দেখা করেছেন। বিভিন্ন
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম
ভুঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি
নেতা নজির আহাম্মদ ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম
মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকেয়া আক্তার পাপিয়া, বিএনপি
নেতা নুরুল আফছার নয়ন,
নুরুল আমিন জসিম, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়ার প্রেস উইং সদস্য শামছুউদ্দিন দিদার, যুবদল নেতা অ্যাডভোকেট মাঈন
উদ্দিন, জামায়াত নেতা আবদুল করিম, বিএনপি নেতা তৌহিদুর রহমান, আবু ইউছুফ,
পৌর সভা যুবদল নেতা মাহবুবুল আলম সিজার, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক
মোদাচ্ছের হোসেন লিটন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যুগ্ন আহবায়ক আহসান
উল্লাহ, ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ন আহবায়ক
খলিলুর রহমান সোহাগ প্রমুখ। বক্তারা আগামী ১৫মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ
নির্বাচনে ১৯দলীয় জোট সমর্থিত প্যানেল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার
জন্য ভোটারদের প্রতি আহবান জানান।


No comments for: "নাঙ্গলকোটে ১৯দলীয় জোট প্রার্থীদের গণসংযোগ"
Leave a Reply