জনগণ অবিলম্বে নির্বাচন চায় : ফখরুল

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অক্টোপাসের মতো গণতন্ত্রের গলা টিপে ধরেছে। মানুষ এ অবস্থা থেকে মুক্তি পেতে অবিলম্বে নির্বাচন চায়।  তিনি বলেন, উপজেলা নির্বাচনে জনগণ রায় দিয়েছে। তারা এ স্বৈরশাসকের অধীনে দেশের শাসন চায় না।  শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপি।    মির্জা আলমগীর বলেন, একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নিঃশ্বাস নিতে পারবে, সেই অপেক্ষা করছে দেশের মানুষ।  গণতন্ত্র আর্তনাদ করছে- মন্তব্য করে তিনি অভিযোগ করে বলেন, অতীতের বাকশাল ফিরিয়ে আনাই আওয়ামী লীগের উদ্দেশ্য। বিভিন্ন সময়ে নিয়ন্ত্রিত গণতন্ত্রের পক্ষে পরোক্ষভাবে তারা বক্তব্যও দিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের কষ্টার্জিত গণতন্ত্র হত্যা করতে চায়।  মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, বিরোধী দলের সব মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের সংজ্ঞাই পরিবর্তন করে ফেলেছে। দেশে এখন যে গণতন্ত্র চলছে তা  হলো- অব দ্য আওয়ামী লীগ, বাই দ্য আওয়ামী লীগ, ফর দ্য আওয়ামী লীগ।  তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে যারা অকার্যকর ও দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল, তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে একইভাবে। তার চরিত্রহননের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা।  তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। দেশের মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায়। তারা (জনগণ) চাইছে তারেক রহমান ফিরে এসে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিক।  স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ১/১১ সৃষ্টি করা হয়েছিল। মাইনাস টু-এর নামে মূলত খালেদা জিয়াকে মাইনাস করে বিরাজনীতিকরণ করাই তাদের উদ্দেশ্য ছিল।  তিনি বলেন, ষড়যন্ত্র করে তারেক রহমানকে গ্রেফতার করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। তারেক রহমানকে হত্যা করার উদ্দেশ্য ছিল। সেটি করতে না পেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের হত্যাকারীদের প্রেতাত্মাই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। যতই ষড়যন্ত্র করা হোক বিএনপিকে দুর্বল করা যাবে না।  আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।

Related Labels: ,

No comments for: "জনগণ অবিলম্বে নির্বাচন চায় : ফখরুল"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest