বিদেশিদের কাছে ধরনা দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্য সফল হবে না: শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্য কোনভাবেই সফল হবে না। ৭ মার্চ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত এক মহাসমাবেশে তিনি কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া একের পর এক বিদেশি কূটনৈতিকদের কাছে ধরনা দিয়ে গেছেন। পনেরদিনের ব্যবধানে তিনি কূটনৈতিকদের সাথে বৈঠোক করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে আওয়ামীলীগ সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সকল ক্ষমতার উতস জনগণ। এই জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামীলীগ। তাই জনগণকে সাথে নিয়েই সকল বাধা অতিক্রম করা হবে।

শেখ হাসিনা বলেন, হরতাল, অবরোধ দিয়ে বিরোধীদল দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই হরতালকে উপেক্ষা করে দেশের শিশু কিশোরদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছিল। এই সময় তিনি পাঠ্যপুস্তকের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন বিরোধীদলের বিরুদ্ধে। তিনি বলেন, হরতালের প্রতিবন্ধকতা সত্বেও দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা হয়েছিল, রপ্তানির চাকা সচল রাখা হয়েছিল। তিনি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে বিরত থাকার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আহবানে এইদেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোন অরাজকতা করতে দেওয়া হবে না।

Related Labels: , ,

No comments for: "বিদেশিদের কাছে ধরনা দিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্য সফল হবে না: শেখ হাসিনা"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest