স্টাফ রিপোর্টারঃ
আজ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনস এর মাধ্যমে কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান সরকারি উচ্চতর প্রশিণ গ্রহণের জন্য মালয়েশিয়া যাচ্ছেন। তিনি উক্ত উচ্চ পর্যায়ের সরকারি প্রশিন টিমের টিম লিডার হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮-১৪ই মার্চ মালয়েশিয়ায় “ট্রেনিং অন অলটারনেটিব ফাইনেন্সিং ইন প্রাইমারি হেলথ্ কেয়ার” বিষয়ে উচ্চত
র প্রশিণ গ্রহণ করবেন। তিনি কর্মস্থলে ফেরত না আসা পর্যন্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা সিভিল সার্জন অফিস জেলার বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ডের জন্য চট্টগ্রাম বিভাগের সেরা সিভিল সার্জন অফিস হিসাবে ঢাকায় “স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরষ্কার-২০১৪” লাভ করে। সময়ের অভাবে সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলকে তার নিরাপদ সফর ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।


No comments for: "কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমানের মালয়েশিয়া গমন"
Leave a Reply