টু স্টেটসে ইন্ডিয়ান ফিউসন লুকে দেখা যাবে আলিয়াকে

বলিউডে মাত্র দুটো ছবি পুরনো তিনি। তৃতীয় ছবি মুক্তি অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই সৌন্দর্য, অভিনয় সবকিছু নিয়ে চর্চায় আলিয়া ভট। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে গ্ল্যামরাস চরিত্রে অভিনয় থেকে দ্বিতীয় ছবি হাইওয়েতেই তাঁকে দেখা গিয়েছে একেবারে নো মেক আপ লুকে। আর আগামী ছবি টু স্টেটসে তাঁকে দেখা যাবে ইন্ডিয়ান ফিউসন লুকে।

টু স্টেটসের ট্রেলর লঞ্চে নিজের লুক নিয়ে আলিয়া বলেন, “”এই ছবিতে আমার পোশাক ডিজাইন করেছেন মনীশ মলহোত্রা। তাই আমাকে বেশি কিছু ভাবতেই হয়নি। মনীশ খুব ভাল ইন্ডিয়ান ফিউসন লুক ডিজাইন করে। ছবি কাহিনি বিভিন্ন শহরে যাত্রা করে। প্রতিটা শহরের নিজস্ব চেহারা রয়েছে। তাই আমরা লুক নিয়ে অনেক খেটেছি। খুব সাধারণ কিন্তু আধুনিক লুকে দেখা যাবে আমাকে।“


ছবিতে তামিল মহিলার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। তাঁর চরিত্র কি চেন্নাই এক্সপ্রেসের দীপিকার সঙ্গে তুলনা করা যায়? প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, “”দুটো চরিত্র একেবারেই এক নয়। আমার চরিত্র একজন আধুনিক মেয়ের। যে শুধু বাড়িতে নিজের বাবা, মায়ের সঙ্গেই তামিল ভাষায় কথা বলে।“ চেতন ভগতের উপন্যাস অবলম্বনে ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন অর্জুন কপূর। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক ভার্মা।
Related Labels: ,

No comments for: "টু স্টেটসে ইন্ডিয়ান ফিউসন লুকে দেখা যাবে আলিয়াকে"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest