উপজেলা নির্বাচন ফলাফল কুমিল্লার ২টিতে বিএনপি বিজয়ী


কুমিল্লা প্রতিনিধি

বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে কুমিল্লার ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনোহরগঞ্জ ও দেবিদ্বারে  বিএনপি সমর্থিত প্রাথী বিজয়ী হয় এবং লাকসামে বিএনপি প্রার্থী ৭৪০ ভোটে এগিয়ে রয়েছেন। এ উপজেলায় নানা অনিয়মে দুটি কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে। ৩ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা গেছে, জেলার মনোহরগঞ্জে বিএনপি ৩টি পদেই জয়লাভ করে। এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী পেয়েছেন ৩৯ হাজার, ৮শ ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাকির হোসেন পেয়েছেন ৩৭ হাজার ৪শ ৫৬ ভোট। এখানে লক্ষণপুর ইউনিয়নের বানঘর কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত থাকলেও প্রাপ্ত ভোটের চেয়ে স্থগিত কেন্দ্রটির অবশিষ্ট ভোট কম হওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেন।
এখানে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন বিএনপির মনোয়ার হোসেন ভুলু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আফরোজা কুসুম। দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির রুহুল আমিন। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭শ ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী এএসএম তারেক পেয়েছেন ৫৮ হাজার ৬শ ২১ ভোট।  এখানে ভাইস চেয়ারম্যান হয়েছেন জামায়াতের সাইফুল ইসলাম শহীদ। তিনি পেয়েছেন ৯৪ হাজার ৩৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল হক খোকন পেয়েছেন ২৫ হাজার ৭শ ৫২ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন বিএনপির সুফিয়া বেগম ৯৫ হাজার ২শ ১৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট নাজমা বেগম পেয়েছেন, ৩৯ হাজার ৭শ ৩০ ভোট।
 লাকসাম উপজেলায় ৬১টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রে বিএনপির আবদুর রহমান বাদল পেয়েছেন ৫০ হাজার ২শ ২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া পেয়েছেন ৪৯ হাজার ৪শ ৬২ ভোট। এ উপজেলায় অনিয়মের কারণে বন্ধ হওয়া বাকি দুটি কেন্দ্রে রয়েছে ৬ হাজার ৯১ ভোট।
 এখানে ভাইস চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের মোহাব্বত আলী। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৩শ ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সারোয়ার সিদ্দিকী পেয়েছেন ৪০ হাজার ৮শ ৭৭ ভোট।
 মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন একই দলের রাশিদা বেগম। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৩শ ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফরোজা আক্তার পেয়েছেন ৪৫ হাজার ৫শ ৪২ ভোট।


Related Labels:

No comments for: "উপজেলা নির্বাচন ফলাফল কুমিল্লার ২টিতে বিএনপি বিজয়ী"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest