স্টাফ রিপোর্টারঃ
প্রাথমিক বৃত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রথম হয়েছে মোঃ শাহরিয়ার ভূইয়া মাহি। সে ২০১৩ সালে মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে সে কুমিল্লা জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত আছে।
মাহির পিতা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার অধিবাসী এডভোকেট আমিনুল ইসলাম ভূইয়া কুমিল্লায় আইন পেশায় নিয়োজিত রয়েছে এবং মাতা মিসেস শাহিনুর আক্তার গৃহিনী। মাহি বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া চেয়েছে।


No comments for: "প্রাথমিক বৃত্তিতে কুমিল্লায় প্রথম হয়েছে মাহি ভূইয়া"
Leave a Reply