বেপজা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


এস এইচ সরকার :


কুমিল্লা ইপিজেডের পরিচালনায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে গতকাল সোমবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরে ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুস সোবহান।
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) খন্দকার তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পু.র) শাহজাহান সিরাজ, উপ-ব্যবস্থাপক (শি.স) হাসানুজ্জামান, কাউন্সিলর শহিদুল ইসলাম মজুমদার। আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিস্কুট, সুঁই-সুতা, লম্বা দৌঁড়, মোরগ লড়াই, ভারসাম্য দৌঁড়, ব্যাঙ লাফ, যেমন খুশি তেমন সাজ ও অভিভাবকদের অংশগ্রহণে বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবদুস সোবহান ও অন্যান্য অতিথিরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্কুলের সহকারি শিক্ষিকা নীরু সামছুন্নাহার, খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ খান, মাহবুবা বেগম, শামীম আরা ঊর্মী, আসমা আক্তার সীমা, উম্মে সালমা, খায়রুন নাহার, সালমা আক্তার।
Related Labels:

No comments for: "বেপজা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest