মঞ্চজননী খেতাব পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

মঞ্চজননী খেতাব দেওয়া হচ্ছে নাট্যজন ফেরদৌসী মজুমদারকে। রোববার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এক সম্মাননা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেবে নাট্যসংগঠন স্বপ্নদল।   ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৪’ উদ্‌যাপন উপলক্ষে স্বপ্নদল এই আয়োজন করছে।  অনুষ্ঠানে স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মীদের মায়েদেরও সম্মান জানানো হবে। অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বিশ্বকেন্দ্রের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।  আয়োজনের দ্বিতীয় পর্বে স্বপ্নদলের আলোচিত প্রযোজনা চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার গবেষণাধর্মী নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।  এত যারা অভিনয় করেছেন তারা হলেন- সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধুরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, সাইফুন নেসা জেবু, রেজাউল মাওলা নাবলু, হিটলারম্যান রাজু, তানভীর শেখ, শারীফা রিমু, আলী হাসান, সাইদ মাহবুব, আব্দুর রহিম, উজ্জ্বল হোসেন প্রমুখ।  স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্‌যাপন করে আসছে। প্রথম বছর নাট্যজন নূনা আফরোজ এবং দলের একজন কর্মীর মা এবং পরবর্তী বছরে নাট্যজন লাকী ইনাম ও দলের সব নারী নাট্যকর্মীকে আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হয়।  আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও হল-সংকটের কারণে এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এক দিন পরে। 
Related Labels: , ,

No comments for: "মঞ্চজননী খেতাব পাচ্ছেন ফেরদৌসী মজুমদার"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest